গৌরনদী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

হোম » বরিশাল » গৌরনদী পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু
শনিবার ● ২৩ মে ২০২৬


গৌরনদী পৌরসভায় বিজিএফের চাল বিতরণ শুরু

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মধ্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

শনিবার (২৩ মে) সকাল ৯টায় গৌরনদী পৌরসভার উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সমন্বয় করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

 

কর্মসূচির আওতায় নির্ধারিত তালিকা অনুযায়ী সুবিধাভোগীদের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চাল বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় সুবিধাভোগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল উপকারভোগীর মধ্যে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২:২৮:০০ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ