প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

হোম » সর্বশেষ » প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন
রবিবার ● ১০ মে ২০২৬


 

প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকীর দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন

সাগরকন্যা ডেস্ক

ঢাকাস্থ সুফি সেন্টার প্রকাশিত প্রখ্যাত সুফি গবেষক খাজা ওসমান ফারুকী রচিত দুটি নতুন গ্রন্থ- গবেষণাধর্মী ‘সুফিনামা : তাসাউফের দর্শন, ঐতিহ্য ও চেতনার জ্ঞানতাত্ত্বিক বিশ্লেষণ’ এবং সুফি কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’

- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়রে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শাহ কাওসার মুস্তফা আবুলউলায়ী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সুফিনামা’ গ্রন্থের ভূমিকা লেখক এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সিনিয়র অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রসিদ, উর্দু বিভাগের চেয়ারম্যান ড. গোলাম মাওলা এবং প্রফেসর ড. মোহাম্মদ বাহাউদ্দিন। এছাড়া আরবি, উর্দু, ইসলামিক স্টাডিজ ও ফারসি বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

বক্তারা বলেন, তাসাউফ, আধ্যাত্মিক দর্শন, সাহিত্য ও মানবিক চেতনার বিকাশে গবেষণাধর্মী ও সৃজনশীল গ্রন্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ‘সুফিনামা’ গ্রন্থকে বাংলা ভাষায় তাসাউফ বিষয়ক জ্ঞানতাত্ত্বিক ও দার্শনিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ‘অস্তিত্বের আদিম সুর’ কাব্যগ্রন্থের কবিতাগুলোকে আত্মঅন্বেষণ, প্রেম, ধ্যান ও আধ্যাত্মিক অনুভবের গভীর কাব্যিক প্রকাশ হিসেবে মূল্যায়ন করা হয়।

 

সুফি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, জ্ঞান, আধ্যাত্মিকতা ও মানবিক মূল্যবোধকে সমকালীন প্রজন্মের কাছে গবেষণাভিত্তিকভাবে উপস্থাপনের লক্ষ্যেই এ ধরনের প্রকাশনা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।

 

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবপ্রকাশিত গ্রন্থদ্বয়ের সার্বিক সফলতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:০১ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ