সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

হোম » পিরোজপুর » সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
শনিবার ● ৯ মে ২০২৬


 

সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. আল-আমিন খান এবং সাধারণ সম্পাদক পদে মো. নজির খান নির্বাচিত হয়েছেন।

 

শনিবার (৯ মে) উপজেলা সদরের সাঈদ ফরাজির নির্মাণাধীন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৫৬ জন ভোটারের মধ্যে ২৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

নির্বাচনে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সহ-সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

ফলাফলে সভাপতি পদে ঘড়ি প্রতীক নিয়ে মো. আল-আমিন খান ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কালাম শেখ চেয়ার প্রতীকে পান ৯৪ ভোট।

 

সাধারণ সম্পাদক পদে হারিকেন প্রতীক নিয়ে মো. নজির খান ১২৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. বাবুল খান টিউবওয়েল প্রতীকে পান ১০৯ ভোট।

 

সহ-সভাপতি পদে মোমবাতি প্রতীক নিয়ে মো. ওমর আলী খান ১৪৪ ভোট এবং মো. জাকির শেখ ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. আরিফুর রহমান টুবুল। তাঁকে সহায়তা করেন পাঁচ সদস্যের একটি টিম। দলের অন্য সদস্যরা হলেন- ডা. আবু হাচান, মো. সাজাহান খান, মো. মোস্তফা মৃধা ও মো. ইলিয়াস শেখ।

 

উল্লেখ্য, ১১টি পদের মধ্যে চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি সাতটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন নির্বাচিত হন। তারা হলেন- মো. মোস্তাফিজুর রহমান (কোষাধ্যক্ষ), মো. খোকন খান (সহ-সাধারণ সম্পাদক), মো. ইসরাফিল হাওলাদার (দপ্তর সম্পাদক), মো. রাশেদ খান (প্রচার সম্পাদক) এবং সদস্য পদে মো. শহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান ও মো. মোদাচ্ছের আলী খান।

বাংলাদেশ সময়: ১৮:০১:০০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ