অবৈধ দখলে বন্ধ ছিল খাল, রাঙ্গাবালীতে অভিযানে উন্মুক্ত করল প্রশাসন

হোম » লিড নিউজ » অবৈধ দখলে বন্ধ ছিল খাল, রাঙ্গাবালীতে অভিযানে উন্মুক্ত করল প্রশাসন
বুধবার ● ৬ মে ২০২৬


 

অবৈধ দখলে বন্ধ ছিল খাল, রাঙ্গাবালীতে অভিযানে উন্মুক্ত করল প্রশাসন

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরের একটি সরকারি খাল দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে খালটির পানি প্রবাহ বন্ধ করে সেখানে মাছ চাষের অভিযোগের ভিত্তিতে বুধবার (৬ মে) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খালটি পুনরায় উন্মুক্ত করা হয়।

 

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) নেতৃত্বে পরিচালিত অভিযানে খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ কেটে অপসারণ করা হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ও পানি নিষ্কাশনের পথ সচল হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান বলেন, সরকারি খালের একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র অবৈধভাবে দখলে রেখেছিল। এর ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল এবং আশপাশের কৃষি জমির পানি নিষ্কাশনেও সমস্যা দেখা দেয়। অভিযোগ পাওয়ার পর তদন্ত শেষে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে খালটি দখলমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৪:২৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ