পিরোজপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিক্ষককন্যা স্নিগ্ধা ও মৌসি

হোম » খেলা » পিরোজপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিক্ষককন্যা স্নিগ্ধা ও মৌসি
সোমবার ● ৪ মে ২০২৬


 

পিরোজপুরে নতুন কুঁড়ি স্পোর্টসে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিক্ষককন্যা স্নিগ্ধা ও মৌসি

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর 

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ব্যাডমিন্টন ইভেন্টে পিরোজপুরে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছেন নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেল্লাল হোসাইনের দুই কন্যা মহুয়া মিম স্নিগ্ধা ও সাদিয়া তাসনিম মৌসি।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় স্নিগ্ধা ও মৌসি উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশ নিয়ে সেখানেও শিরোপা জিতে নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, ‘এটি একটি যুগান্তকারী কর্মসূচি। নতুন কুঁড়ি স্পোর্টস ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দুই কন্যা ব্যাডমিন্টনে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি তারা জাতীয় পর্যায়েও ভালো করবে।’

বাংলাদেশ সময়: ২০:১০:৩৩ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ