বাবুগঞ্জে মে দিবসে অমৃত কনজুমার ফুড প্রডাক্টস শ্রমিক ইউনিয়নের র‍্যালি

হোম » বরিশাল » বাবুগঞ্জে মে দিবসে অমৃত কনজুমার ফুড প্রডাক্টস শ্রমিক ইউনিয়নের র‍্যালি
শুক্রবার ● ১ মে ২০২৬


বাবুগঞ্জে মে দিবসে অমৃত কনজুমার ফুড প্রডাক্টস শ্রমিক ইউনিয়নের র‍্যালি

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশায় অমৃত কনজুমার ফুড প্রডাক্টস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাডেট কলেজ সংলগ্ন সড়কে র‍্যালি শেষে ফ্যাক্টরি প্রাঙ্গণে সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইসরত হোসেন কচি তালুকদার। অমৃত কনজুমার ফুড প্রডাক্টস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আওলাদ হোসেন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরদার, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুব তালুকদার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হাওলাদার ও দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিলন খান।

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিতের দাবি জানান। র‍্যালি ও সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও শ্রমিকরা অংশ নেন।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০০:৪৬ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ