ঝালকাঠির নলছিটিতে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

হোম » শিক্ষা » ঝালকাঠির নলছিটিতে দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক মোসা. জাহানারা আখতার। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটি উপজেলার ১৩৫নং পশ্চিম চর দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা আখতারকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বরিশাল বিভাগের প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ বরখাস্তাদেশ দেওয়া হয়।

অফিস আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় অসদাচরণ ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে (একটি অনলাইন পত্রিকার ফেসবুক পেজে প্রকাশিত ভাইরাল ভিডিও সূত্রে) তাকে ২৮ এপ্রিল ২০২৬ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন বলেও ওই অফিস আদেশে জানানো হয়।

বাংলাদেশ সময়: ৭:৫৬:০৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ