কুয়াকাটায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

হোম » পটুয়াখালী » কুয়াকাটায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


পটুয়াখালীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় পৃথক দুটি অভিযানে মোট ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

পুলিশ জানায়, সোমবার রাত পৌনে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার হাজী সড়কে অবস্থিত একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ১০৫ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (১৯) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করা হয়।

এর ঘন্টাখানেকের মধ্যে অর্থাৎ রাত পৌন ১২টার দিকে পৌরসভার আরেকটি হোটেলের কক্ষ থেকে পৃথক অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার মোছাঃ মাইনুর আক্তার (২৯) ও কুয়াকাটার মেলাপাড়ার বেল্লাল আকন (৪৬)।

পটুয়াখালী ডিবি পুলিশের পরিদর্শক মেহেদী হাসান তিন মাদককারবারিকে কুয়ঢাকাটা থেকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে সাগরকন্যাকে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১২ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ