বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্টাফ মিটিং, চারজনকে বিদায় সংবর্ধনা

হোম » বরগুনা » বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্টাফ মিটিং, চারজনকে বিদায় সংবর্ধনা
বুধবার ● ২২ এপ্রিল ২০২৬


 

বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্টাফ মিটিং, চারজনকে বিদায় সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বুধবার দুপুরে মাসিক স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অবসরজনিত কারণে চারজন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি, সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়।

 

মিটিং শেষে অবসরজনিত বিদায় উপলক্ষে আবদুর রাজ্জাক, মোঃ শহিদুল কবির, অফিস সহায়ক মোঃ শাহ আলম সেলিম এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোসাঃ ফাতেমা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁদের দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল কর্মজীবনের জন্য ধন্যবাদ জানান জেলা প্রশাসক। পাশাপাশি তাঁদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।

 

জেলা প্রশাসক বলেন, ‘যাঁদের আজ বিদায় দেওয়া হলো, তাঁরা তাঁদের মেধা ও শ্রম দিয়ে দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সদস্য হিসেবে তাঁরা বরগুনার মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করছি।’

বাংলাদেশ সময়: ২১:১৮:৩৫ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ