দুমকিতে ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

হোম » পটুয়াখালী » দুমকিতে ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ
বুধবার ● ২২ এপ্রিল ২০২৬


দুমকিতে ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে পড়ে বৃদ্ধ নিখোঁজ

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ফেরিঘাটে মো. জহিরুল ইসলাম টুটু (৫৭) নামে এক ব্যক্তি পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জহিরুল ইসলাম টুটু বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মৃত মোতাহার উদ্দিনের ছেলে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চরগরবদী ফেরিঘাটে গাড়ি থেকে নেমে ফেরি ও পন্টুনের মাঝের ফাঁকা অংশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত নদীতে পড়ে যান।

ঘটনার পরপরই স্থানীয়রা ও স্বজনরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করে। তবে রাতের অন্ধকারের কারণে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুজিবুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। কিন্তু আলোকস্বল্পতার কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। সকাল ৬টা থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


এমআর

বাংলাদেশ সময়: ১৫:৫৬:১৮ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ