পটুয়াখালীর দশমিনায় ‘পার্টনার’ প্রকল্পে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

হোম » কৃষি » পটুয়াখালীর দশমিনায় ‘পার্টনার’ প্রকল্পে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

পটুয়াখালীর দশমিনায় ‘পার্টনার’ প্রকল্পে ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাছিন রাইয়ান, দশমিনা উপজেলা মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা লিসা এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুর রহমান শাহীন। এছাড়া স্থানীয় সাংবাদিক ও এনজিওকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই কৃষি উন্নয়নের জন্য আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

দিনব্যাপী আয়োজনে উত্তম কৃষি চর্চা, নিরাপদ খাদ্যের গুরুত্ব, আধুনিক চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা, পুষ্টিকর ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা এতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪১ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ