গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন

হোম » বরিশাল » গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ছানি ও নেত্রনালী অপারেশনসহ বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে একটি আই ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে ৫২’র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উদ্বোধন করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।

ক্যাম্পে দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি ও নেত্রনালী অপারেশন, চশমা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

আই ক্যাম্প প্রকল্পের ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. সেলিম হাওলাদার, সাংবাদিক সোলায়মান তুহিন ও মো. সফিকুর রহমান সফিক। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের তদারককারী মো. মোফাজ্জেল হোসেন।

চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক ডা. বেনজীর বুশরা। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তানিয়া আক্তার, খাদিজা আক্তার, সুমি আক্তার ও সাইদুর রহমান শাওন হোসেন।

আয়োজকরা জানান, এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি তিন মাস অন্তর এ ধরনের আই ক্যাম্প আয়োজন করা হয়। এছাড়া প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:০৮ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ