আগৈলঝাড়ায় ট্রলি-ভ্যান সংঘর্ষে পোনা মাছ বিক্রেতার মৃত্যু

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ট্রলি-ভ্যান সংঘর্ষে পোনা মাছ বিক্রেতার মৃত্যু
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় ট্রলি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শাহাজাহান শিকদার (৬৫) নামে এক পোনা মাছ বিক্রেতার মৃত্যু হয়েছে।

রবিবার সকালে গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের রথবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাজাহান শিকদার গৌরনদী উপজেলার বানিয়াসুরী গ্রামের আজিজ শিকদারের ছেলে এবং তিনি ভ্যান চালিয়ে মাছের পোনা বিক্রি করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পয়সারহাট থেকে আসা বালুবাহী একটি ট্রলির সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ট্রলিতে থাকা বালুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান জানান, পুলিশ হাসপাতালে যাওয়ার আগেই পরিবারের লোকজন লাশ নিয়ে গৌরনদীতে চলে যান। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো ইউডি মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ১৪:৪৩:১৪ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ