গৌরনদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

হোম » বরিশাল » গৌরনদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
রবিবার ● ১৯ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

গৌরনদী উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে সমন্বয় সভা ও শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুল ইসলাম মৃধার সভাপতিত্বে এবং হাসপাতালের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসতিয়াক ইবনে বাহার, ডা. ভবনন্দ বাড়ৈ, মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সৌমেন বিশ্বাস এবং গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়াসহ অন্যান্যরা।

 

সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত গৌরনদী উপজেলার মোট ২৩২টি কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে বলে সভায় জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৫৮ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ