গোপালগঞ্জে আহত ইজিবাইক চালক রাজুর চিকিৎসা অনিশ্চিত

হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে আহত ইজিবাইক চালক রাজুর চিকিৎসা অনিশ্চিত
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


গোপালগঞ্জে আহত ইজিবাইক চালক রাজুর চিকিৎসা অনিশ্চিত

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক আশিকুর রহমান রাজু গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও অর্থসংকটে তার চিকিৎসা অনিশ্চয়তায় পড়েছে।

গত ২ মার্চ সোমবার সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়া পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহতের মা রোমেছা বেগম বলেন, আমরা দরিদ্র পরিবার। ধারদেনা করে ছেলের জন্য একটি ইজিবাইক কিনে দিয়েছিলাম জীবিকার জন্য। দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসা চালানো আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে। তিনি ছেলের সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও আর্থিক সহায়তা কামনা করেন।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ১১:৩৪:০৮ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ