কুয়াকাটায় জেলের জালে ২৩ কেজির কোরাল, ৩০ হাজার টাকায় বিক্রি

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় জেলের জালে ২৩ কেজির কোরাল, ৩০ হাজার টাকায় বিক্রি
বুধবার ● ১ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় জেলের জালে ২৩ কেজির কোরাল, ৩০ হাজার টাকায় বিক্রি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার মাছ বাজারে ২৩ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ ৩০ হাজার ৬৪৫ টাকায় বিক্রি হয়েছে, যা স্থানীয়দের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করেছে।

 

কুয়াকাটার জেলে ফারুক মাঝি সুন্দরবন সংলগ্ন সমুদ্র এলাকা থেকে মাছটি ধরে বুধবার (১ এপ্রিল) সকালে কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসেন। পরে খোলা ডাকের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি বিক্রি হয়। মাছটির ওজন ছিল প্রায় ২২ কেজি ৭০০ গ্রাম।

 

জেলে ফারুক মাঝি জানান, সুন্দরবনের ৭ নম্বর এলাকায় জাল পাতার সময় মাছটি তার জালে ধরা পড়ে। বড় আকারের হওয়ায় বাজারে আনার পর এটি দেখতে ভিড় জমে যায়।

 

খান ফিশের পরিচালক মো. জাহাঙ্গীর খান জানান, বড় সাইজের সামুদ্রিক মাছের চাহিদা বেশি থাকায় ভালো দামে বিক্রি করা সম্ভব হয়।

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা সঠিকভাবে বাস্তবায়নের ফলে এ ধরনের বড় মাছ বেশি ধরা পড়ছে, যা উপকূলের জেলেদের জন্য ইতিবাচক ইঙ্গিত।

বাংলাদেশ সময়: ১১:২১:৩২ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ