সর্বশেষ
চরফ্যাশনের মেঘনাপাড়ে ‘বেতুয়া প্রশান্তি পার্ক’: ক্লান্ত শহুরে জীবনে শান্তির নীড় মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৪৩ জনের ছানি অপারেশনের ব্যবস্থা গৌরনদীতে ৪৫০ বছরের পুরনো মন্দিরে শনিবার কালীপূজা মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, এলাকাবাসীর প্রতিবাদ মাদারীপুরে পারিবারিক কলহে ইউপি সদস্যের ছেলের আত্মহত্যা পরীক্ষা-নিরীক্ষায় ছাড় দেওয়ায় বিরোধ গৌরনদীতে ডায়াগনস্টিক সেন্টার মালিকের বিরুদ্ধে চিকিৎসককে মারধরের অভিযোগ বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা, এলাকায় চরম আতঙ্ক তিনদিনের ধর্মীয় আয়োজন শুরু মৃত্যুর ৯৯ দিন পর অন্ত্যেষ্টিক্রিয়ায় কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ঢল

গৌরনদীতে ৪৫০ বছরের পুরনো মন্দিরে শনিবার কালীপূজা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ৪৫০ বছরের পুরনো মন্দিরে শনিবার কালীপূজা
শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬


 

গৌরনদীতে ৪৫০ বছরের পুরনো মন্দিরে শনিবার কালীপূজা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মায়ের মন্দিরে শনিবার (২৮ মার্চ) বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত হবে। প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন এ মন্দিরকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

পূজা উপলক্ষে বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন মন্দির প্রাঙ্গণকে নববধূর সাজে সাজানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান, বিশেষ করে ভারতসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ভক্তরা মন্দিরে আসতে শুরু করেছেন।

 

মন্দিরের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার পাল জানান, শনিবার সকাল থেকে পূজা শুরু হবে। পুরোহিত শ্রী অজয় মৈত্র পূজা পরিচালনা করবেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সকালে চণ্ডীপাঠ ও শীতলা পূজা, দুপুরে বলিদান, বিকেলে গীতাপাঠ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা, রাতে প্রসাদ বিতরণ ও শিবাভোগ এবং গভীর রাতে ধর্মীয় সংগীতানুষ্ঠান।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, পূজা উপলক্ষে মন্দির এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক এএসপি শান্তনু ঘোষ জানান, দেশের অন্যতম প্রাচীন এ মন্দিরটি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো। বাংলা ১১১ সালে বরিশালের জমিদার রাম লাল ভট্টাচার্য মন্দিরের পাকা ভবন নির্মাণ করেন। পরবর্তীতে অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র আর্থিক সহায়তায় মন্দিরটি আরও সম্প্রসারিত হয়ে দৃষ্টিনন্দন রূপ লাভ করে।

 

ভক্তদের মতে, বিশ্বজুড়ে অশান্তি ও হানাহানির এই সময়ে শান্তি ও কল্যাণ কামনায় প্রতিবছর বাংলা ১৩ চৈত্রে এ বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, যা ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩১ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ