সর্বশেষ
বাবুগঞ্জে আ.লীগ নেতাকে চেয়ারম্যান প্রার্থী চেয়ে শ্রমিকদল নেতার পোস্টে তোলপাড় কুয়াকাটায় পর্যটন সেবার উন্নয়নে একদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কুয়াকাটায় জমি দখলে রাতের আঁধারে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ বাসচালকের জরিমানা গৌরনদী বাসস্ট্যান্ডে যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বাউফলে চাঁদাবাজি মামলায় উপ-খাদ্যপরিদর্শক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বাউফলে আ.লীগ ও ছাত্রলীগের পৃথক শোভাযাত্রা চরফ্যাশনের মেঘনাপাড়ে ‘বেতুয়া প্রশান্তি পার্ক’: ক্লান্ত শহুরে জীবনে শান্তির নীড় মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ৪৩ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬


 

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

 

এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কাউখালী থানা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মহিলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

সকাল সাড়ে ৮টায় কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির পরবর্তী ধাপ শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়।

 

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এছাড়া প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৩৩ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ