বরগুনায় স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজসহ নানা কর্মসূচি

হোম পেজ » বরগুনা » বরগুনায় স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজসহ নানা কর্মসূচি
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২৬


 

বরগুনায় স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজসহ নানা কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সার্কিট হাউজ সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশ সুপার কুদরত-ই-খুদাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, জেলা বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

অন্যদিকে, জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শপথ গ্রহণ করেন। এ সময় তিনি বলেন, ‘দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশ এখনও পূর্ণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। স্বাধীনতার সঠিক চেতনা বাস্তবায়নে ঘাটতি রয়েছে।’

 

দিবসের কর্মসূচির অংশ হিসেবে জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নেয়। পরে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এছাড়া জেলার ছয়টি উপজেলাতেও একইভাবে দিবসটি উদযাপিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:১৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ