গৌরনদীতে ছাত্রলীগ নেতার লাকড়ি ঘরে অগ্নিকাণ্ড

হোম » বরিশাল » গৌরনদীতে ছাত্রলীগ নেতার লাকড়ি ঘরে অগ্নিকাণ্ড
বুধবার ● ২৫ মার্চ ২০২৬


 

গৌরনদীতে ছাত্রলীগ নেতার লাকড়ি ঘরে অগ্নিকাণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদীতে কর্মসূচি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার রান্নাঘর ও লাকড়ি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল তিনটার দিকে গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদার মোবাইল ফোনে বলেন, ‘৫ আগস্টের পর থেকে আমি এলাকায় নেই। বসতবাড়িতে আমার মা থাকতেন। গত ১১ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদের বসতবাড়ির গাছ জোরপূর্বক কেটে নেওয়ার পর নিরাপত্তাজনিত কারণে আমার মাও বাড়িতে থাকেন না। এই সুযোগে পরিকল্পিতভাবে আমাদের রান্নাঘর ও লাকড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে।’ তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

 

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪০:১১ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ