কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
বুধবার ● ২৫ মার্চ ২০২৬


কলাপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা পরিবহনের অভিযোগে আহাদ হাওলাদার (২৬) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০৪:৩২ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ