ভোলার মনপুরায় লোকালয়ে ঢুকে পড়েছে বনের হরিণ

হোম পেজ » ভোলা » ভোলার মনপুরায় লোকালয়ে ঢুকে পড়েছে বনের হরিণ
মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬


 

ভোলার মনপুরায় লোকালয়ে ঢুকে পড়া হরিণ উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

ভোলার মনপুরা উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি হরিণ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে দক্ষিণ সাকুচিয়া বাতির খাল এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক নদীর পাড়ে ঘুরতে গিয়ে জিও ব্যাগের সঙ্গে আটকে থাকা হরিণটি দেখতে পান। পরে তারা দ্রুত হরিণটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে পচাঁ কোড়ালিয়া বিটের বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করেন।

 

বন বিভাগ জানায়, উদ্ধার করা হরিণটি প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় সুস্থ পাওয়া যায়। পরে দেরি না করে পচাঁ কোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চর পাতালিয়া বনে হরিণটিকে অবমুক্ত করা হয়।

 

এ বিষয়ে পচাঁ কোড়ালিয়া বিট কর্মকর্তা সজীব সরকার বলেন, ‘মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা হরিণটি উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছি।’

 

মনপুরা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল ইসলাম বলেন, ‘এলাকার মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি সচেতন। বন্যপ্রাণী দেখলে তারা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে খবর দিচ্ছেন, যা ইতিবাচক পরিবর্তন।’

বাংলাদেশ সময়: ২০:০৩:২৭ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ