কাউখালীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেই হাফেজের লাশ উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » কাউখালীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেই হাফেজের লাশ উদ্ধার
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

কাউখালীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেই হাফেজের লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলার গাবখান নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া হাফেজ মো. আশরাফুল আলম (১৭) নামে এক মাদরাসাছাত্রের লাশ ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া এলাকার গাবখান নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আশরাফুল আলম একই এলাকার বশির উদ্দিন ফরাজীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আশরাফুল আলম পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে বাড়ির সামনে ঘাটে গাবখান নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জোয়ারের প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। পরে তার সঙ্গে থাকা শিশুরা বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।

 

কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। বরিশালের ডুবুরি দল ভোলায় অবস্থান করায় পটুয়াখালীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেলে এসে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় ডুবুরিদের সহায়তায় বিকেল সাড়ে ৫টার দিকে আশরাফুল আলমের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১:২৩:২৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ