বরিশালের গৌরনদীতে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

হোম পেজ » বরিশাল » বরিশালের গৌরনদীতে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

বরিশালের গৌরনদীতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের গোরক্ষডোবা গ্রামে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বি. এম. ইউনুস আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২২ মার্চ ২০২৬) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে দাওয়াতে গেলে সুযোগ নিয়ে চোরেরা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আলমারি ও শোকেসের তালা ভেঙে তছনছ করে তারা। এ সময় প্রায় ১ লাখ টাকা নগদ অর্থ ও চার ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১০ লাখ টাকার মালামাল চুরি হয়।

ঘটনার পর গৃহকর্তা বি. এম. ইউনুস আলী গৌরনদী মডেল থানাকে অবহিত করেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০২:৫২ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ