বরগুনার পাথরঘাটায় পিতাকে হত্যা: দুই ছেলে গ্রেফতার

হোম পেজ » লিড নিউজ » বরগুনার পাথরঘাটায় পিতাকে হত্যা: দুই ছেলে গ্রেফতার
শনিবার ● ২১ মার্চ ২০২৬


 

বরগুনার পাথরঘাটায় পিতাকে হত্যা: দুই ছেলে গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার পাথরঘাটা উপজেলায় পিতাকে হত্যার ঘটনায় তার দুই ছেলে সোহেল ও নাসির শিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে শনিবার (২১ মার্চ) রাতে মাদারীপুর সদর উপজেলার মোস্তাফাপুর এলাকা থেকে যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মো. সোহেল ওরফে কাইয়ুম শিকদার (৩৬) ও মো. নাসির শিকদার (৩৯) পাথরঘাটা উপজেলার উত্তর কাঠালতলী গ্রামের বাসিন্দা। তারা নিহত মন্টু শিকদারের ছেলে।

 

র‌্যাব-৮ এর সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে পিতা মন্টু শিকদারের বিরোধ চলছিল। গত ২০ মার্চ দুপুরের দিকে বাড়ির সামনে বেড়িবাঁধ এলাকায় গরু আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তাকে এলোপাতাড়ি মারধর করে তার দুই ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১:৩২:০৭ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ