বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

হোম পেজ » লিড নিউজ » বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

বাগেরহাটে পুলিশ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নাদিম শেখকে (৩৩) পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, এসআই আনিছুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে নাদিম শেখকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ তাকে আটক করে নিয়ে আসার পথে তার ছোট ভাই সাগর শেখ দা দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে কনস্টেবল রাজু খানের ডান হাতে গুরুতর জখম হয়। পরে নাদিম ও সাগর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

আহত কনস্টেবল রাজু খানকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান।

 

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১১:৪১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ