কুয়াকাটায় ইসলামী আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ইসলামী আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

কুয়াকাটায় ইসলামী আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) কুয়াকাটা পৌর শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি মো. ফজলুল হক খান, কুয়াকাটা পৌর শাখার সভাপতি আ. হালিম ব্যাপারী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন বাবুল ভূইয়া, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী এবং ইসলামী আন্দোলন মহিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিল্লাত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও মহিপুর থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তিন শতাধিক রোজাদার এতে অংশ নেন।

 

অনুষ্ঠানে বক্তব্যে ফজলুল হক খান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, রোজাদারদের ইফতার করানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ২১:৫১:৩১ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ