কুয়াকাটায় তরুণ ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় তরুণ ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

কুয়াকাটায় তরুণ ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে কুয়াকাটা তরুণ ক্লাব মানবিক উদ্যোগ নিয়েছে। কুয়াকাটা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ আশপাশের ইউনিয়নের হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই এ আয়োজন করা হয়েছে।

 

২০১২ সালে যাত্রা শুরু করা কুয়াকাটা তরুণ ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সাধারণ সম্পাদক মো. মাহফুজ আহমেদ সাগরকন্যাকে বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবারের ঈদে সুবিধাবঞ্চিত মানুষের কাছে সামর্থ্য অনুযায়ী উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।

তিনি সমাজের বিত্তবানদেরও আহ্বান জানান, আশপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

 

সংগঠনের সভাপতি এইচ এম রাসেল জানান, শুরু থেকেই আমরা নিজেদের অর্থায়নে কুয়াকাটার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছি। প্রতি বছর ঈদ ও কোরবানির সময় আমরা অবহেলিত জনগোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান করি। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম, পরিচ্ছন্নতা অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:৩৫ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ