বাউফলে প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে হামলার চেষ্টা

হোম পেজ » পটুয়াখালী » বাউফলে প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে হামলার চেষ্টা
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

বাউফলে প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে হামলার চেষ্টা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. হারুন অর রশিদের বসতবাড়িতে গভীর রাতে হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ব্যক্তিগত কাজে হারুন অর রশিদ বাড়ির বাইরে অবস্থান করছিলেন। এ সময় তার স্ত্রী শিক্ষক ইশরাত জাহান অসুস্থ ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির জানালা ও কপাট ভাঙার চেষ্টা করে। শব্দে ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

 

সাংবাদিক মো. হারুন অর রশিদ বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

 

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫২ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ