আহবায়ক কমিটি গঠন গোপালগঞ্জ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত

হোম পেজ » ঢাকা » আহবায়ক কমিটি গঠন গোপালগঞ্জ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত
বুধবার ● ১১ মার্চ ২০২৬


 

গোপালগঞ্জ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী কমিটি ৮ মাস পূর্বে মেয়াদ উত্তির্ন হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং নতুন নির্বাচনের জন্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

আজ বুধবার (১১ মার্চ) বিকাল ৪টায় গোপালগঞ্জ আইনজীবী সমিতির ১ নং ভবন হলরুমে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিস্তারিত ঘোষণা করা হয়। এ্যাডভোকেট আবুল খায়ের লিখিত বক্তব্যে জানান, বিগত কমিটির মেয়াদ উত্তির্ন হওয়ার পরও কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং নির্বাচনের পূর্ব পর্যন্ত সকল দায়িত্ব আহবায়ক কমিটি পালন করবে।

 

সংবাদ সম্মেলনে প্রবীন আইনজীবী এ্যাডভোকেট আজগার আলী, এমএ সেলিম, রবিউল ইসলাম, তৌফিকুল ইসলামসহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৪৬ ● ৬৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ