সর্বশেষ
আহবায়ক কমিটি গঠন গোপালগঞ্জ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও বিক্রয়বিধি লঙ্ঘনের দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা নিজের বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা বেনাপোল স্থল বন্দর ভারতীয চাল আমদানির ঘোষিত সময় শেষে এলো ৫ হাজার টন চাল তালতলীতে বগীরদোনা খালের জীববৈচিত্র্য সংরক্ষণে কমিটি গঠন আলোচিত ইদ্রিস হত্যা কলাপাড়ায় হত্যা মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলল ভুক্তভোগী পরিবার নেছারাবাদে ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেমিনার ও দোয়া কালকিনিতে দুই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৩০ হাজার টাকা

নিজের বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

হোম পেজ » লিড নিউজ » নিজের বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা
বুধবার ● ১১ মার্চ ২০২৬


 

নিজের বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় এক কোস্টগার্ড সদস্য নিজের ইস্যু করা আগ্নেয়াস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১১ মার্চ) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এই ঘটনা ঘটে। নিহত কোস্টগার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)।

 

কোস্টগার্ড সূত্র জানায়, গুলির পর আশপাশের সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বুধবার দুপুরে তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়; ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর বাগেরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

 

মোংলা থানা পরিদর্শক (ওসি) শেখ শাহিনুর রহমান জানিয়েছেন, সালেহ আহমেদ নিজের হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:২০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ