বুধবার ● ১১ মার্চ ২০২৬
নিজের বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা
হোম পেজ » লিড নিউজ » নিজের বুকে গুলি চালিয়ে কোস্টগার্ড সদস্যের আত্মহত্যা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় দায়িত্বরত অবস্থায় এক কোস্টগার্ড সদস্য নিজের ইস্যু করা আগ্নেয়াস্ত্র দিয়ে বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১১ মার্চ) সকালে কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে এই ঘটনা ঘটে। নিহত কোস্টগার্ড সদস্যের নাম সালেহ আহমেদ (৪২)।
কোস্টগার্ড সূত্র জানায়, গুলির পর আশপাশের সদস্য ও কর্মকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা উপশম হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ বুধবার দুপুরে তার মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়; ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর বাগেরহাট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
মোংলা থানা পরিদর্শক (ওসি) শেখ শাহিনুর রহমান জানিয়েছেন, সালেহ আহমেদ নিজের হাতে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৪২:২০ ● ২৬ বার পঠিত
