কুয়াকাটায় পুকুরে মুক্তা চাষে উদ্যোক্তা তৈরিতে ব্র্যাকের প্রশিক্ষণ

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় পুকুরে মুক্তা চাষে উদ্যোক্তা তৈরিতে ব্র্যাকের প্রশিক্ষণ
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬


 

কুয়াকাটায় পুকুরে মুক্তা চাষে উদ্যোক্তা তৈরিতে ব্র্যাকের প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পুকুরে মুক্তা চাষের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পটুয়াখালীর কুয়াকাটায় ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ‘দাবি’ সাউথ ডিভিশনের বরগুনা অঞ্চলের কলাপাড়া এলাকার আওতাধীন মহিপুর শাখার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রান্তিক পর্যায়ের সদস্যদের আয়ের বহুমুখীকরণ বৃদ্ধির লক্ষ্যে ‘পুকুরে মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণে ২৫ জন যুবক অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দাবি) বিএম আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহমুদুল হাসান, আঞ্চলিক ব্যবস্থাপক (ওয়াশ কর্মসূচি) শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মীর সোহেল, সিনিয়র শাখা ব্যবস্থাপক মর্তুজা বিল্লাহ এবং এক্সটেনশন অফিসার (কৃষি ও বিমা) সাইমুন ইসলাম।

 

প্রশিক্ষণে বক্তারা বলেন, পুকুরে মুক্তা চাষ বর্তমানে একটি সম্ভাবনাময় ও লাভজনক উদ্যোগ। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মুক্তা চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা, ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসেবে মুক্তা চাষি সুজন মিয়া প্রশিক্ষণ প্রদান করেন।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১৬ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ