চরফ্যাসনে স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামী গ্রেফতার

হোম পেজ » ভোলা » চরফ্যাসনে স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামী গ্রেফতার
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

চরফ্যাসনে স্ত্রীর ধর্ষণ মামলায় স্বামী গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাসন (ভোলা)

ভোলার চরফ্যাসন উপজেলার রসুলপুরে স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় স্বামী মোহাম্মদ আলী (৪০) কে গ্রেফতার করা হয়েছে। এর রবিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছে শশীভূষণ থানা পুলিশ।

 

রসুলপুর ৩ নং ওয়ার্ডের মৃত হাসান আলী মৃধার মেয়ে হাজেরা বেগম (৪২) গত বছর ৭ ডিসেম্বর ভোলা জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(১) ধারায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে মামলা দায়ের করেন (মামলা নং ০২/২০২৫)।

 

দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামি মোহাম্মদ আলীকে শশীভূষণ থানা পুলিশ শনিবার ঢাকার মুন্সীগঞ্জ শ্রীনগর থানা এলাকা থেকে গ্রেফতার করে চরফ্যাসনের শশীভূষণ থানায় হেফাজতে নিয়ে আসে। পরে রবিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়। স্বামীর বিরুদ্ধে এই ধর্ষণ মামলার ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ১৭:২৪:৩৬ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ