কলাপাড়ায় বসতবাড়িতে দেহব্যবসা: দুই নারীসহ গ্রেফতার ৪

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বসতবাড়িতে দেহব্যবসা: দুই নারীসহ গ্রেফতার ৪
রবিবার ● ৮ মার্চ ২০২৬


 

বাড়িতে দেহব্যবসা: কলাপাড়ায় দুই নারীসহ গ্রেফতার ৪

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক এলাকায় বসতঘরে দেহব্যবসা পরিচালনার অভিযোগে দুই নারী, এক খদ্দের ও এক দেহব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রবিবার (৮ মার্চ) ভোররাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। এর মধ্যে সোহাগের বাড়ি ঘটনাস্থল এলাকায় হলেও অপর তিনজনের বাড়ি বরগুনা ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হাওলাদার দীর্ঘদিন ধরে তার বসতঘরে দেহব্যবসা চালিয়ে আসছিলেন। এতে স্থানীয় বাসিন্দারা চরম অতিষ্ঠ ছিলেন।

 

শনিবার রাতে ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে পুলিশ খবর পায় যে ওই বাড়িতে দেহব্যবসা চলছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতার চারজনকে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪০:৫৯ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ