কলাপাড়ায় ২৭ হাজার ৮৬৩ দুস্থ পাচ্ছে ঈদ ভিজিএফ চাল

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় ২৭ হাজার ৮৬৩ দুস্থ পাচ্ছে ঈদ ভিজিএফ চাল
শনিবার ● ৭ মার্চ ২০২৬


কলাপাড়ায় ২৭ হাজার ৮৬৩ দুস্থকে ঈদ ভিজিএফ চাল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ-উল-ফিতরের আগে ২৭ হাজার ৮৬৩ দুস্থ ও হতদরিদ্র পরিবার মাথা পিছু ১০ কেজি হারে ভিজিএফ চাল পাচ্ছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৯ থেকে ১১ মার্চের মধ্যে উপজেলার দুইটি পৌরসভা ও ১২ ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হবে।
কলাপাড়া ইউএনও মো. কাউছার হামিদ বলেছেন, চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
সুবিধাভোগীদের নামের তালিকা ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবছর ২০০ প্রতিবন্ধী ও অসহায় পরিবারের জন্যও ১০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারকে ত্রাণ মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দের খাদ্য উপকরণ দেওয়া হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম জানান, উপজেলা প্রশাসন সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদানে কাজ করছে এবং এই কার্যক্রমও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪৯ ● ৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ