কুয়াকাটায় ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার
বুধবার ● ৪ মার্চ ২০২৬


 

কুয়াকাটায় ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ জুয়েল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে কুয়াকাটা কেরানীপাড়া গেস্টহাউসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী এবং মহিপুর থানা পুলিশের একটি যৌথ দল অংশ নেয়।

 

অভিযান চলাকালে সন্দেহভাজন জুয়েলের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে মহিপুর থানার ওসি মোঃ মহব্বত খান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:২৮:১৫ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ