অনার্সে ফের বৃত্তি পেলেন বরগুনার নাহিন হক রিয়া

হোম পেজ » বরগুনা » অনার্সে ফের বৃত্তি পেলেন বরগুনার নাহিন হক রিয়া
বুধবার ● ৪ মার্চ ২০২৬


অনার্সে ফের বৃত্তি পেলেন বরগুনার নাহিন হক রিয়া

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা সদর উপজেলার চরকলোনী সড়কের বাসিন্দা নাহিন হক রিয়া অনার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে আবারও বৃত্তি লাভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়–এর অর্থনীতি বিভাগে ৩.৯৩ (৪-এর মধ্যে) সিজিপিএ অর্জন করে তিনি এ কৃতিত্ব অর্জন করেন। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার সাফল্যের বিষয়টি জানায়।

রিয়া আইনজীবী এম মজিবুল হক কিসলু ও শিক্ষিকা নিলিমা পারভীন পুস্প দম্পতির একমাত্র মেয়ে। শিক্ষা জীবনে এর আগে তিনি প্রাথমিক ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পান। পরে ঢাকা রাজউক স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ অর্জন করে বৃত্তি লাভ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের বি.এস.এস (অনার্স) সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে মাস্টার্সে অধ্যয়নরত রিয়াসহ ৩০ জন শিক্ষার্থীকে এককালীন ৯০০ টাকা অনুদান এবং ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য মাসিক ৪৫০ টাকা হারে এক বছরের সাধারণ বৃত্তি প্রদান করা হবে।

নাহিন হক রিয়া বলেন, তিনি মাস্টার্সে অধ্যয়নের পাশাপাশি থিসিসের কাজ করছেন এবং বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছেন।

রিয়ার একমাত্র বড় ভাই নাহিদ হক রাকিব স্থানীয় সরকার অধিদপ্তর-এর উপসহকারী প্রকৌশলী হিসেবে সিলেটে কর্মরত আছেন। মেয়ের এ সাফল্যে তার বাবা-মা সবার কাছে দোয়া চেয়েছেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১২:৫৫:১০ ● ৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ