মির্জাগঞ্জে বাজার মনিটরিংয়ে ইউএনও, ব্যসবায়ীদের জরিমানা
হোম পেজ »
পটুয়াখালী »
মির্জাগঞ্জে বাজার মনিটরিংয়ে ইউএনও, ব্যসবায়ীদের জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোছাঃ মলিহা খানম।
মঙ্গলবার (৩ মার্চ) উপজেলার মহিষকাটা বাজারে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন। অনিয়মের কারনে দুই ব্যাবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১হাজার ৫ শত টাকা জরিমানা করেন। এ সময় তিনি বাজারে মালামাল, সবজি, মুরগী,ফলের দোকান, ডিমের দোকানসহ বিভিন্ন দোকানের মূল্য তালিকা প্রদর্শন ও অধিক লাভে পণ্য বিক্রি করছে কিনা এবং ক্রয়কৃত পণ্যের রশিদ আছে কিনা তা ঘুরে ঘুরে দেখেন।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে ও ব্যাসায়ীকে সতর্ক করাসহ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন করা আছ কি না ও বেশি দামে বিক্রিসহ কোন ধরনের অনিয়ম দেখলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে জানিয়ে দেন ও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। এসময়ে তার সাথে ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মাকসুদ ও পুলিশের লোকজন।
ইউজি/এমআর
বাংলাদেশ সময়: ১৯:২৪:২৫ ●
২০ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)