প্রতিমা ভাঙচুরকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস এমপি’র

হোম পেজ » পটুয়াখালী » প্রতিমা ভাঙচুরকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস এমপি’র
সোমবার ● ২ মার্চ ২০২৬


প্রতিমা ভাঙচুরকারীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস এমপি’র

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউনিয়নের ভুবনসাহা কাচারি এলাকায় শ্রী শ্রী শীতলা-কালীমাতা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত প্রতিমা ও মন্দিরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতিসহ স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় এমপি শফিকুল ইসলাম মাসুদ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যারা ধর্মীয় স্থাপনায় হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি মন্দির সংস্কারসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে কালীমাতার প্রতিমা ভাঙচুর করে। বিষয়টি জানার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একই রাতে মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র গণপতি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৩:১৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ