সংবর্ধনার জবাবে কলাপাড়ায় যুগ্ম দায়রা জজ আদালত স্থাপনের আশ্বাস এমপি মোশাররফের

হোম পেজ » পটুয়াখালী » সংবর্ধনার জবাবে কলাপাড়ায় যুগ্ম দায়রা জজ আদালত স্থাপনের আশ্বাস এমপি মোশাররফের
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় যুগ্ম দায়রা জজ আদালত স্থাপনের আশ্বাস এমপি মোশাররফের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, “কলাপাড়া উপকূলীয় দুর্গম এলাকার বিচারপ্রার্থী মানুষের সুবিধার জন্য যুগ্ম জেলা জজ আদালত পটুয়াখালী থেকে ইতিমধ্যে কলাপাড়ায় স্থানান্তর করা হয়েছে। নতুন করে একটি যুগ্ম দায়রা জজ আদালত কলাপাড়ায় স্থাপন করা হয়েছে। এছাড়া কলাপাড়ায় নতুন জাজেস কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। আমি আপনাদের সাথে আছি। এলাকার জন্য যদি কিছু করা যায়, সেটি আমার জন্য অনেক আনন্দের।”

 

তিনি বুধবার বিকেলে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি আরও বলেন, “ভালো কিছু করা, পরিবর্তনের জন্য কাজ করতে সকলের পরামর্শ চাই। আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে কলাপাড়াকে নতুন করে গড়তে চাই।” অনুষ্ঠান পরিচালনা করেন চৌকি আদালত আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

 

এর আগে এমপি এবিএম মোশাররফ হোসেন বার ভবনে এসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আইনজীবী নেতৃবৃন্দ। পরে তাঁকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।

 

পরে আইনজীবীদের সঙ্গে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন এমপি মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ২০:০৬:০২ ● ১০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ