প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয়ের আশ্বাস এমপি মোশাররফের

হোম পেজ » পটুয়াখালী » প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয়ের আশ্বাস এমপি মোশাররফের
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয়ের আশ্বাস এমপি মোশাররফের

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কলাপাড়া উপজেলা শাখা। বুধবার দুপুরে তার বাসভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শিক্ষক নেতারা প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো সংকট নিরসন, শিক্ষক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি এবং মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয় তুলে ধরেন।

 

এ সময় উপজেলা শাখার সভাপতি শাহাবুদ্দিন তালুকদার, নির্বাহী সভাপতি ইউনুস আলি সোহেল, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, নির্বাহী সম্পাদক তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান বশিরসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করবেন এবং শিক্ষকদের পাশে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯:১৯:২২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ