সর্বশেষ
তালতলীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা মির্জাগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অর্থাভাবে চোখের সামনে নিভে যাচ্ছে বাউফলে যুবকের জীবন বরগুনায় ভাসমান ‘শিক্ষা তরী’তে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স চালু গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণের উদ্বোধন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ আইচায় দুইজন গ্রেপ্তার ভাসুরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা ভাবিকে ধর্ষণচেষ্টা ও হাত ভাঙার অভিযোগে মামলা মৎস্যজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষায় অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কুয়াকাটায়

মির্জাগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬


 

মির্জাগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা দাবির অভিযোগে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন সুজন সিকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার রাতে (২৩ ফেব্রুয়ারি) জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান নোটিশটি প্রদান করেন।

 

নোটিশে উল্লেখ করা হয়েছে, জয়নাল আবেদীন সুজন সিকদারের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় বিষয়টি দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। তাই তিনি আগামী ৪৮ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে এবং সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ পেয়েছেন।

 

ভুক্তভোগী সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাস অভিযোগ করেন, সুজন সিকদার তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। টাকা দিতে অস্বীকার করলে তাঁর ছেলে ঋত্বিক দাসকে মাদকের সঙ্গে জড়িত বলে বিভিন্নভাবে হয়রানি করা হয়। গত রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম সুবিদখালী বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় সুজন সিকদার ও তাঁর সহযোগীরা নির্মল দাসকে মারধর করে আহত করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ওই রাতে নির্মল দাস মির্জাগঞ্জ থানায় সুজন সিকদারসহ আরও তিনজনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

 

পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি জানান, গণমাধ্যমে খবর প্রকাশের পর জয়নাল আবেদীন সুজন সিকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৯:০৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ