সর্বশেষ
তালতলীতে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা মির্জাগঞ্জে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ অর্থাভাবে চোখের সামনে নিভে যাচ্ছে বাউফলে যুবকের জীবন বরগুনায় ভাসমান ‘শিক্ষা তরী’তে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স চালু গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণে প্রশিক্ষণের উদ্বোধন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ আইচায় দুইজন গ্রেপ্তার ভাসুরের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা ভাবিকে ধর্ষণচেষ্টা ও হাত ভাঙার অভিযোগে মামলা মৎস্যজীবীদের ঝুঁকি ও সামুদ্রিক সুরক্ষায় অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কুয়াকাটায়

বরগুনায় ভাসমান ‘শিক্ষা তরী’তে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স চালু

হোম পেজ » বরগুনা » বরগুনায় ভাসমান ‘শিক্ষা তরী’তে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স চালু
মঙ্গলবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৬


 

বরগুনায় ভাসমান ‘শিক্ষা তরী’তে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইংলিশ স্পোকেন কোর্স চালু

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় ব্র্যাক-এর শিক্ষা তরী প্রকল্পের আওতায় মাইক্রোফাইন্যান্স কর্মসূচি ও স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্সের সহযোগিতায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪৩ জন শিক্ষার্থীর জন্য ফ্রি ইংলিশ স্পোকেন কোর্সসহ গণিত, বিজ্ঞান ও নৈতিক মূল্যবোধ চর্চার বিশেষ কার্যক্রম চালু করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বরগুনা পৌর শহরের জেলা স্কুল সংলগ্ন ভাড়ানি খালে তিনটি ভাসমান শিক্ষা তরীতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিহাদ হাসান। বিশেষ উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান, জেলা সমন্বয়কারী মারুফ পারভেজ, তুহিন আলম, শিক্ষা তরী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়, এলাকা ব্যবস্থাপক মো. রুবেল বিশ্বাস এবং এসএসএফ প্রতিনিধি আসাদুর রহমান প্রমুখ।

 

আয়োজকরা জানান, প্রাথমিকভাবে নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষার্থীদের জন্যও এ সুযোগ উন্মুক্ত করা হবে। এতে বরগুনা অঞ্চলের শিক্ষার্থীরা ভাষা, গণিত ও বিজ্ঞানে দক্ষ হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও দক্ষতামূলক শিক্ষায় উদ্বুদ্ধ করাই তাদের লক্ষ্য।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিহাদ হাসান বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৩ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ