সর্বশেষ
যুক্তরাষ্ট্র প্রবাসীকে আগৈলঝাড়া প্রেসক্লাবের সংবর্ধনা নেছারাবাদে বিশ্ব স্কাউটস প্রতিষ্ঠাতার জন্মদিনে র‍্যালি ও আলোচনা সভা ৬০ দিনে মাদক নির্মূল, ৯০ দিনে দুর্নীতি দমনের অঙ্গীকার এমপি মাসুদের চুরির চেষ্টাকালে কিশোর আটক দুমকি থানার ফটক ঘেরাও করে ব্যবসায়ীদের বিক্ষোভ সিসিটিভি ভিডিও ভাইরাল মহিপুরে ছাত্রদল নেতার নেতৃত্বে প্রাইভেট হাসপাতালে হামলা-ভাঙচুর খাল পুনঃখননে সেচ সুবিধা বাড়বে, কমবে জলাবদ্ধতা- মন্ত্রী জহির উদ্দিন স্বপন তালতলীতে সাড়ে ২২ কেজির কোরাল, বিক্রি মাত্র ১৯ হাজার টাকায় ভিপি নুর প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় কলাপাড়ায় র‍্যালি ও ইফতার মাহফিল

খাল পুনঃখননে সেচ সুবিধা বাড়বে, কমবে জলাবদ্ধতা- মন্ত্রী জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » খাল পুনঃখননে সেচ সুবিধা বাড়বে, কমবে জলাবদ্ধতা- মন্ত্রী জহির উদ্দিন স্বপন
রবিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৬


 

খাল পুনঃখননে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে- মন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়িত সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাপলাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। এ সময় বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

মন্ত্রী বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন হবে এবং জলাবদ্ধতা নিরসনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

উল্লেখ্য, বিএডিসির এ প্রকল্পের মাধ্যমে বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ সুবিধা বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন খাল পুনঃখনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর আওতায় কাপলাতলী খালের সাড়ে তিন কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:২৭:২২ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ