গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে আইনজীবী আহত

হোম » আইন-আদালত » গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে আইনজীবী আহত
বুধবার ● ২২ জুলাই ২০২৬


গোপালগঞ্জে এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী আহতসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ 

 

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানা নামের এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আদালতে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিচারক বিচার কার্যক্রম পরিচালনার সময় এজলাসে হইচই শুরু হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজন মিয়া একাধিকবার শান্ত হওয়ার নির্দেশ দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তিনি এজলাস থেকে একটি পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি সাবিহা সুলতানার মাথায় লাগলে তিনি রক্তাক্ত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

এ ঘটনায় আদালতের মতো জায়গায় বিচারকের এমন আচরণকে দুঃখজনক ও নজিরবিহীন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা। বিষয়টি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে বলে জানান সরকারি কৌঁসুলি ও গোপালগঞ্জ আইনজীবী সমিতির সম্পাদক এম এ আলম সেলিম।

বাংলাদেশ সময়: ২২:৩৮:০৬ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ