বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

হোম » বরগুনা » বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বুধবার ● ২২ জুলাই ২০২৬


 

বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

 

বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘যে কেউ পানিতে ডুবে যেতে পারি, সবাই মিলে প্রতিরোধ করি’- এই স্লোগানকে সামনে রেখে বুধবার (২২ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।

 

সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে সাঁতার প্রশিক্ষণ নেওয়া সাতটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। পরে আলোচনা সভা শেষে পানিতে ডোবা প্রতিরোধ ও সাঁতার শেখার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের আঁকা চিত্র প্রদর্শনী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন এবং প্রিন্সেস শার্লিন অব মোনাকো ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ‘নিরাপদে ভাসা’ প্রকল্পের আওতায় এ আয়োজন করে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।

 

আয়োজকেরা জানান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা এবং ছয় বছর বয়স হলেই দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে সাঁতার শেখানোর বার্তা দিতেই এ আয়োজন করা হয়েছে। সিআইপিআরবির এ ধরনের উদ্যোগ ও প্রশিক্ষণের ফলে এলাকায় পানিতে ডুবে শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-মাসুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সজিব চন্দ্র বিশ্বাস, ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ডিভিশনের উপপরিচালক আবুল বারাকাত এবং তালতলী ‘নিরাপদে ভাসা’ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর রজত জ্যোতি সেনসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৭:৪১:২৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ