পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং সমঝোতা স্মারক সই

হোম » পটুয়াখালী » পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাং সমঝোতা স্মারক সই
বুধবার ● ২২ জুলাই ২০২৬


পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক সই

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ উপলক্ষে ‘উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে পবিপ্রবির উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিস অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের তত্ত্বাবধানে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. ইউকিফলি এবং এগ্রোইন্ডাস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ড. রেস্টি ফেবরিয়া। সভাপতিত্ব করেন পবিপ্রবির রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. খোকন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, এই এমওইউয়ের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হলো। ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় উপকৃত হবে।

ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের ডিন অধ্যাপক ড. ইউকিফলি বলেন, ভবিষ্যতে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচির মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণায় অগ্রণী ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে পবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, অধ্যাপক, বিভিন্ন বিভাগের পরিচালক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের গবেষক রনি জারলিস ও শান্তি ডিয়ানা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।


কেবিডি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৫১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ