ভিন্নমত ভুলে কাজ করলে সফল রাষ্ট্র গড়া সম্ভব: প্রতিমন্ত্রী সোহেল

হোম পেজ » পিরোজপুর » ভিন্নমত ভুলে কাজ করলে সফল রাষ্ট্র গড়া সম্ভব: প্রতিমন্ত্রী সোহেল
শুক্রবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৬


 

ভিন্নমত ভুলে কাজ করলে সফল রাষ্ট্র গড়া সম্ভব: প্রতিমন্ত্রী সোহেল

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

সফল রাষ্ট্র বিনির্মাণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর সার্কিট হাউজে দলীয় নেতাকর্মী ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ভিন্নমত ও বিভেদ ভুলে একটি টিম হিসেবে কাজ করতে পারলে উন্নয়ন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, আমরা একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি।

জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।

 

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনসহ জেলা, কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

 

পরে প্রতিমন্ত্রী ভান্ডারিয়া মডেল মসজিদে জুমার নামাজ আদায় করেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে। সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।

 

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি সফর হওয়ায় নিজ জেলায় আগমনকে ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৪ ● ৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ