বিএনপির দুই প্রার্থীর বিজয়ে মাদারীপুরে দোয়া-মোনাজাত

হোম পেজ » ঢাকা » বিএনপির দুই প্রার্থীর বিজয়ে মাদারীপুরে দোয়া-মোনাজাত
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬


 

বিএনপির দুই প্রার্থীর বিজয়ে মাদারীপুরে দোয়া-মোনাজাত

সাগরকন্যা প্রতেবেদক, মাদারীপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন এবং মাদারীপুর-২ আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী জাহান বিজয়ী হওয়ায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার দুপুরে কেন্দ্রীয় যুবদলের ইতালি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ইতালিস্থ মাদারীপুর শাখার পোস্টাল ভোট কমিটির সাধারণ সম্পাদক ও কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রিমনের উদ্যোগে তার নিজ বাড়ি গোপালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধজী গ্রামে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, বাদশা সরদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রবসহ স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৫ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ